দুই সপ্তাহ আগে সূর্যগ্রহণ দেখেছে অস্ট্রেলিয়া। চলতি মে মাসে দেশটি আরও দুটি জ্যোতির্বিজ্ঞানের আশ্চর্য ঘটনার সাক্ষী হলো, তাও আবার একই দিনে! দুটি ঘটনার একটি হচ্ছে, বিরল অ্যাকুয়ারিয়ান উল্কাপাত এবং অপরটি পেনাম্ব্রাল চন্দ্রগ্রহণ। অ্যাকুয়ারিয়ান উল্কাটি ৫-৬ মে সবচেয়ে বেশি সক্রিয় হয়েছে। চন্দ্রগ্রহণটি সংঘটিত হয়েছে ৬ মে। বিজ্ঞানীদের মতে এ বছর স্বাভাবিকের চেয়ে বেশি উল্কাপাত হতে পারে৷
অ্যাকোয়ারিয়ান উল্কা ১৯ এপ্রিল থেকে ২৮ মে পর্যন্ত সময়ের মধ্যে সংঘটিত হয়। সাধারণত ৫ মে এর চূড়ান্ত অবস্থা প্রকাশ করে। ৬ মে-তেও দেখা গেছে। সাধারণত রাত ৩টা থেকে সকাল ৫টার মধ্যে এটি প্রত্যক্ষ করা যায়। উল্কার উৎস হল বিখ্যাত হ্যালির ধূমকেতু। এ উল্কার বৈশিষ্ট্য হলো, এটি অতি দ্রুতগামী ও অনেক উজ্জ্বল।
উল্কাপাতটি পূর্ণিমার সঙ্গে মিলে যাওয়ায় চাঁদের উজ্জ্বলতার কারণে প্রত্যক্ষ করা কঠিন হয়ে উঠতে পারে। ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডের প্রফেসর জন্টি হর্নার এবিসিকে বলেন, এই বছরের উল্কাপাতটি কিছুটা মিশ্র প্রকৃতির হবে।

Thanks